{{ news.section.title }}
প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে।
গত ১৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ০৩ মে পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলিতে (বিশেষ করে এক্সেল, ওয়ার্ডএবং পাওয়ার পয়েন্ট) ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীরন ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়স সীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (গুলশান-২)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিতবিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৩ মে ২০২৬