{{ news.section.title }}
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এই ব্যাংকটি ইনোভেশন ইউনিট, ডিজিটাল ব্যাংকিং ডিভিশনে অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট
বিভাগ: ইনোভেশন ইউনিট, ডিজিটাল ব্যাংকিং ডিভিশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা অর্থনীতি/সিএসই/ডিজিটাল ব্যাংকিং বা প্রাসঙ্গিক বিষয়েস্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এআই (AI), আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং এবং ফিনটেক বিষয়েভালো জ্ঞান।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতেপারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৬