{{ news.section.title }}
প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
প্রাইম ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এই ব্যাংকটি এমআইএস রিপোর্টিং ও আর্থিক প্রশাসন বিভাগে সহকারী ব্যবস্থাপক/ব্যবস্থাপক পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ২১ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে আগামী ০৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: এমআইএস রিপোর্টিং, আর্থিক প্রশাসন বিভাগ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনোবিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী নিয়ন্ত্রক প্রতিবেদন, সিআরআর/এসএলআর পরিপালন, এমআইএস রিপোর্টিং এবং আর্থিক বিশ্লেষণেগভীর জ্ঞান। এক্সেল, ডেটা বিশ্লেষণ, ট্রেজারিও তারল্য ব্যবস্থাপনায় পারদর্শী এবং কোর ব্যাংকিংও রিপোর্টিং সিস্টেমে অভিজ্ঞতাসম্পন্ন।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৬বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিতবিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ মে ২০২৬