সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা যেসব এলাকায়

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা যেসব এলাকায়
ছবির ক্যাপশান, সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা যেসব এলাকায়

দেশের কয়েকটি অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।

 

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে ভারী বৃষ্টিপাতের বিষয়ে আলাদা সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হতে পারে এবং তা কিছু সময় স্থায়ী হতে পারে। এর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

 

এমন বৃষ্টির কারণে এসব এলাকার নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।


সম্পর্কিত নিউজ