তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “যদি তিনি ইচ্ছা করেন, তাহলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন।”

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ভারতের দিক থেকে বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “যারা ভারতে থেকে পুশ-ইন হচ্ছেন, তারা বৈধ চ্যানেলে আসছেন না। অনেক ক্ষেত্রেই অমানবিকভাবে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি ভারতের হাইকমিশনের কাছে জানিয়েছি।”

পুশ-ইন হওয়া ব্যক্তিদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের সচেতনতা। সবাইকে মাস্ক পরতে হবে এবং সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে।

সম্পর্কিত নিউজ