বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।


রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।


জ্বালানিমন্ত্রী বলেন, সারাবিশ্ব তেলের দাম অ্যাডজাস্ট করেছে। এমনকি যুক্তরাষ্ট্রও পাঁচ ডলার বাড়িয়ে দিয়েছে। জ্বালানি তেল বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। সবকিছু মিলিয়ে জ্বালানি তেলের দাম বাড়াতে আমরা বাধ্য হয়েছি।


তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হলেও সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে সেই অনুপাতে দেশে দাম বাড়ানো হয়নি। বাজার স্থিতিশীল রাখতে সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে।


সম্পর্কিত নিউজ