দেশে আসছে আরও পাঁচটি ডিজেলবাহী জাহাজ

দেশে আসছে আরও পাঁচটি ডিজেলবাহী জাহাজ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকট সামাল দিতে দ্রুত গতিতে বাড়ানো হয়েছে ডিজেল আমদানি। গত সপ্তাহে যেখানে প্রায় ১ লাখ ১০ হাজার টন ডিজেল এসেছে, সেখানে চলতি সপ্তাহেই আরও বড় পরিসরে জ্বালানি পৌঁছাচ্ছে দেশে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই সপ্তাহে মোট প্রায় ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল এবং ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে কয়েকটি জাহাজ আসছে।

একদিনেই তিন জাহাজ

সোমবার (২০ এপ্রিল) দিনেই একাধিক জাহাজ এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দর-এ। সকালে ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে আসে গোল্ডেন হরাইজন, দুপুরে মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসে এফপিএমসি, বিকেলে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসার কথা রয়েছে প্যাসিফিক ইনডিগো। অর্থাৎ শুধু একদিনেই প্রায় ১ লাখ টনের বেশি ডিজেল দেশে প্রবেশ করছে।

 

দ্রুত খালাসে জোর

জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন-এর কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, সংকট পরিস্থিতি বিবেচনায় জ্বালানি খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তার ভাষায়, জাহাজ বন্দরে ভেড়ার পরপরই যাতে খালাস শুরু করা যায়, সে জন্য আগে থেকেই লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই খালাস কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে।

 

আগের চালানও প্রক্রিয়াধীন

তিনি আরও জানান, গত শুক্রবার চারটি জাহাজে করে প্রায় ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি দেশে পৌঁছেছে। সেগুলোর খালাস এখনো চলছে। এর সঙ্গে আজকের নতুন চালান যুক্ত হওয়ায় সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

 

সামনে আরও জাহাজ

আগামী কয়েক দিনেও জ্বালানি আসার ধারা অব্যাহত থাকবে- মঙ্গলবার (২১ এপ্রিল): হাফনিয়া চিতা নিয়ে আসবে ৩২ হাজার টন ডিজেল, বৃহস্পতিবার (২৩ এপ্রিল): জিং টং ৭৯৯ নিয়ে আসবে ৩২ হাজার টন জেট ফুয়েল


সম্পর্কিত নিউজ