{{ news.section.title }}
সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের নামের গেজেট প্রকাশ করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল বুধবার। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৪৯ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিজয়ীদের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী গেজেটভুক্ত হচ্ছেন।
অন্যদিকে একটি আসনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা থাকায় সেটির ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে। ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পর তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এরপর নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।