{{ news.section.title }}
তেল-সংকট সরকারের পরিকল্পিত নাটক : নাহিদ ইসলাম
তেল-সংকট নিয়ে সরকার পরিকল্পিত নাটক করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তেল-সংকট নিয়ে সরকার পরিকল্পিত নাটক করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, সরকার জাতীয় সংসদে পর্যাপ্ত মজুতের আশ্বাস দিলেও বাস্তবে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। এমনকি বার কাউন্সিলের নির্বাচনও এই সংকটের অজুহাতে স্থগিত করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, তেলের পাম্পে দীর্ঘ লাইন সৃষ্টি করে জনগণের মধ্যে এমন এক মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি করা হয়েছে, যেন তারা বেশি দাম দিয়েই তেল কিনতে বাধ্য হয়।
অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, পুরো বিষয়টি সিন্ডিকেটের কারসাজি এবং সরকারের সরাসরি প্রশ্রয় ও অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব ছিল না। স্বচ্ছতার অভাব ও পরিকল্পিত লুটপাটের কারণেই জনগণকে এই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আপ বাংলাদেশের ৩০ নেতাকর্মী। এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনের এসব নেতারা দলটিতে যোগদান করেন।
এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, কে আগে কোন দল বা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি মুখ্য বিষয় নয়। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা এমনকি ছাত্রলীগ—যে-ই এনসিপিতে যোগ দেবে, সে দলটির হয়েই কাজ করবে। তবে ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য দলে কোনো জায়গা নেই। দায়বদ্ধতা ও মানুষের প্রতি দরদভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এনসিপির যাত্রা।