ছাত্রদলের উদ্যোগে জবি শিক্ষার্থীদের জন্য যমুনা ব্যাংকের বিশেষ বুথ

১ বছর ফ্রি সার্ভিস চার্জের ঘোষণা

ছাত্রদলের উদ্যোগে জবি শিক্ষার্থীদের জন্য যমুনা ব্যাংকের বিশেষ বুথ
ছবির ক্যাপশান, ছাত্রদলের উদ্যোগে জবি শিক্ষার্থীদের জন্য যমুনা ব্যাংকের বিশেষ বুথ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ব্যাংকিং সুবিধা সহজতর ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ও দ্রুততম সময়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যমুনা ব্যাংকের একটি অস্থায়ী বুথ স্থাপন করা হয়। সেখান থেকে শিক্ষার্থীরা সহজ পদ্ধতিতে সরাসরি নিজেদের অ্যাকাউন্ট খোলার সুযোগ পান।

 

শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাসমূহ:


এই উদ্যোগের আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে পরবর্তী এক বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিস চার্জ সুবিধা ভোগ করতে পারবেন। মূলত শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান, প্রশাসনিক বিভিন্ন ফি জমা দান এবং আর্থিক লেনদেনকে আরও গতিশীল ও আধুনিকায়ন করার লক্ষ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় কাগজপত্র:


আগ্রহী শিক্ষার্থীদের বুথে আসার সময় নির্দিষ্ট নথিপত্র সাথে আনতে অনুরোধ করা হয়েছে। এরমধ্যে রয়েছে শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

 

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই যমুনা ব্যাংকের সাথে এই সমন্বয় করা হয়েছে। শিক্ষার্থীদের নানাবিধ প্রশাসনিক ও আর্থিক সমস্যা সমাধানে ছাত্রদলের এমন জনকল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পর্কিত নিউজ