এক নজরে বাংলাদেশের বিগত ৫৪টি বাজেট

এক নজরে বাংলাদেশের বিগত ৫৪টি বাজেট
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট, বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম এবং অর্থমন্ত্রীরও প্রথম বাজেট। এর আগে ১৯৭২ সাল থেকে দেশে এখন পর্যন্ত ৫৪টি বাজেট প্রস্তাব ও পাশ হয়েছে।

১৯৭২ থেকে ২০২৫ সাল পর্যন্ত যারা জাতীয় বাজেট পেশ করেছেন, তাদের নাম, বাজেটের আকার এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর পরিমাণ নিচে উপস্থাপন করা হলো - 

 

অর্থবছর

বাজেট উত্থাপক

বাজেটের আকার

এডিপি

১৯৭২-৭৩তাজউদ্দিন আহমেদ৭৮৬ কোটি টাকা৫০১ কোটি টাকা
১৯৭৩-৭৪ তাজউদ্দিন আহমেদ৯৯৫ কোটি টাকা৫২৫ কোটি টাকা
১৯৭৪-৭৫ তাজউদ্দিন আহমেদ১ হাজার ৮৪ কোটি টাকা৫২৫ কোটি টাকা
১৯৭৫-৭৬ ড. আজিজুর রহমান মল্লিক১হাজার ৫৪৯ কোটি টাকা৯৫০ কোটি টাকা
১৯৭৬-৭৭মেজর জেনারেল জিয়াউর রহমান১ হাজার ৯৮৯ কোটি টাকা১হাজার ২২ কোটি টাকা
১৯৭৭-৭৮লে. জেনারেল জিয়াউর রহমান২ হাজার ১৮৪ কোটি টাকা১ হাজার ২৭৮ কোটি টাকা
১৯৭৮-৭৯প্রেসিডেন্ট জিয়াউর রহমান২ হাজার ৪৯৯ কোটি টাকা১ হাজার ৪৪৬ কোটি টাকা
১৯৭৯-৮০ড. এম এন হুদা৩ হাজার ৩১৭ কোটি টাকা২ হাজার ১২৩ কোটি টাকা
১৯৮০-৮১এম সাইফুর রহমান৪ হাজার ১০৮ কোটি টাকা২ হাজার ৭০০ কোটি টাকা
১৯৮১-৮২এম সাইফুর রহমান৪ হাজার ৬৭৭ কোটি টাকা৩ হাজার ১৫ কোটি টাকা
১৯৮২-৮৩ এ এম এ মুহিত৪ হাজার ৭৩৮ কোটি টাকা২ হাজার ৭০০ কোটি টাকা
১৯৮৩-৮৪এ এম এ মুহিত৫ হাজার ৮৯৬ কোটি টাকা৩ হাজার ৪৮৩ কোটি টাকা
১৯৮৪-৮৫এম সায়েদুজ্জামান৬ হাজার ৬৯৯ কোটি টাকা৩ হাজার ৮৯৬ কোটি টাকা
১৯৮৫-৮৬এম সায়েদুজ্জামান৭ হাজার ১৩৮ কোটি টাকা৩ হাজার ৮২৫ কোটি টাকা
১৯৮৬-৮৭এম সায়েদুজ্জামান৮ হাজার ৫০৪ কোটি টাকা৪ হাজার ৭৬৪ কোটি টাকা
১৯৮৭-৮৮এম সায়েদুজ্জামান৮ হাজার ৫২৭ কোটি টাকা৫ হাজার ৪৬ কোটি টাকা
১৯৮৮-৮৯মেজর জেনারেল মুনিম১০ হাজার ৫৬৫ কোটি টাকা৫ হাজার ৩১৫ কোটি টাকা
১৯৮৯-৯০ড. ওয়াহিদুল হক১২ হাজার ৭০৩ কোটি টাকা৮ হাজার ৮০৩ কোটি টাকা
১৯৯০-৯১মেজর জেনারেল মুনিম১২ হাজার ৯৬০ কোটি টাকা৫ হাজার ৬৬৮ কোটি টাকা
১৯৯১-৯২এম সাইফুর রহমান১৫ হাজার ৫৮৪ কোটি টাকা৭ হাজার ৫০ কোটি টাকা
১৯৯২-৯৩এম সাইফুর রহমান১৭ হাজার ৬০৭ কোটি টাকা৯ হাজার ৫৭ কোটি টাকা
১৯৯৩-৯৪এম সাইফুর রহমান১৯ হাজার ৫০ কোটি টাকা৯ হাজার ৭৫০ কোটি টাকা
১৯৯৪-৯৫এম সাইফুর রহমান২০ হাজার ৯৪৮ কোটি টাকা১১ হাজার কোটি টাকা
১৯৯৫-৯৬এম সাইফুর রহমান২৩ হাজার ১৭০ কোটি টাকা১২ হাজার ১০ কোটি টাকা
১৯৯৬-৯৭এসএএমএস কিবরিয়া২৪ হাজার ৬০৩ কোটি টাকা১২ হাজার ৫০ কোটি টাকা
১৯৯৭-৯৮এসএএমএস কিবরিয়া২৭ হাজার ৭৮৬ কোটি টাকা- ১২ হাজার ৮০০ কোটি টাকা
১৯৯৮-৯৯এসএএমএস কিবরিয়া২৯ হাজার ৫৩৭ কোটি টাকা১৩ হাজার ৬০ কোটি টাকা
১৯৯৯-২০০০এসএএমএস কিবরিয়া৩৪ হাজার ২৫২ কোটি টাকা১২ হাজার ৪৭৭ কোটি টাকা
২০০০-২০০১ এসএএমএস কিবরিয়া৩৮ হাজার ৫২৪ কোটি টাকা১৭ হাজার ৫০০ কোটি টাকা
২০০১-২০০২ এসএএমএস কিবরিয়া৪২ হাজার ৩০৬ কোটি টাকা১৯ হাজার কোটি টাকা
২০০২-২০০৩এম সাইফুর রহমান৪৪ হাজার ৮৫৪ কোটি টাকা১৯ হাজার ২০ কোটি টাকা
২০০৩-২০০৪ এম সাইফুর রহমান৫১ হাজার ৯৮০ কোটি টাকা২০ হাজার ৩৮০ কোটি টাকা
২০০৪-২০০৫ এম সাইফুর রহমান৫৭ হাজার ২৪৮ কোটি টাকা২২ হাজার কোটি টাকা
২০০৫-২০০৬এম সাইফুর রহমান৬১ হাজার ৫৮ কোটি টাকা২৩ হাজার ৬২৬ কোটি টাকা
২০০৬-২০০৭এম সাইফুর রহমান৬৯ হাজার ৭৪০ কোটি টাকা২৬ হাজার কোটি টাকা
২০০৭-২০০৮মির্জা আজিজুল ইসলাম৯৯ হাজার ৯৬২ কোটি টাকা২৫ হাজার ৬০০ কোটি টাকা
২০০৮-২০০৯মির্জা আজিজুল ইসলাম৯৯ হাজার ৯৬২ কোটি টাকা২৫ হাজার ৪০০ কোটি টাকা
২০০৯-২০১০ এ এম এ মুহিত১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা২৮ হাজার ৫০০ কোটি টাকা
২০১০-২০১১এ এম এ মুহিত১ লাখ ৩২ হাজার১৭০ কোটি টাকা৩৫ হাজার ১৩০ কোটি টাকা
২০১১-২০১২এ এম এ মুহিত১ লাখ ৬১ হাজার ২১৪ কোটি টাকা৪১ হাজার ৮০ কোটি টাকা
২০১২-২০১৩এ এম এ মুহিত১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা৫২ হাজার ৩৬৬ কোটি টাকা
২০১৩-২০১৪এ এম এ মুহিত২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা৬০০০০ কোটি টাকা
২০১৪-২০১৫ এ এম এ মুহিত২ লাখ ৫০ হাজার ৫৬০ কোটি টাকা৭৫০০০ কোটি টাকা
২০১৫-২০১৬এ এম এ মুহিত২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা-৯৩ হাজার ৮৯৪ কোটি টাকা
২০১৬-২০১৭এ এম এ মুহিত৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা
২০১৭-২০১৮এ এম এ মুহিত৪ লাখ ২৬৬ কোটি টাকা১ লাখ ৪৮ হাজার ৩৮১ কোটি টাকা
২০১৮-২০১৯এ এম এ মুহিত৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা১ লাখ ৭৩ হাজার কোটি টাকা
২০১৯-২০২০আ হ ম মুস্তাফা কামাল৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা
২০২০-২০২১আ হ ম মুস্তাফা কামাল৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা
২০২১-২০২২আ হ ম মুস্তাফা কামাল৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
২০২২-২০২৩আ হ ম মুস্তাফা কামাল৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা
২০২৩-২০২৪আ হ ম মুস্তাফা কামাল৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা২ লাখ ৬৩ হাজার কোটি টাকা
২০২৪-২০২৫আবুল হাসান মাহমুদ আলী৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা২ লাখ ৫৬ হাজার কোটি টাকা
২০২৫-২০২৬ড. সালেহউদ্দিন আহমেদ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা২ লাখ কোটি টাকা

 

আসন্ন অর্থবছরের বাজেটের আকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হতে পারে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে বাজেট ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। সরকার আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সাড়ে ৬ শতাংশ। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে তা সাড়ে ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।

 

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও সহায়তা থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত নিউজ