এফবিসিসিআই নির্বাচন ৪৫ দিন পেছালঃ ভোটগ্রহণে অনিশ্চয়তা

এফবিসিসিআই নির্বাচন ৪৫ দিন পেছালঃ ভোটগ্রহণে অনিশ্চয়তা
  • Author,
  • Role, জাগরণ নিউজ
  • লেখক, Muhammad Qutayba

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)-এর আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের সময়সীমা ৪৫ দিন বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়েছে, যার ফলে পূর্বঘোষিত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ভোটগ্রহণ এখন অনিশ্চিত।

মঙ্গলবার (১ জুলাই) এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বাণিজ্য মন্ত্রণালয়ের ১ জুলাই নেওয়া সিদ্ধান্তের আলোকে এফবিসিসিআই-এর ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের সময়সীমা ৪৫ দিন বাড়ানো হয়েছে।"

এই সিদ্ধান্তের ফলে পূর্বঘোষিত নির্বাচনি কার্যক্রমে সাময়িক স্থবিরতা এলেও, নির্বাচন বোর্ড সংশ্লিষ্টদের আশ্বস্ত করেছে যে, নতুন সময়সীমা অনুসারে যথাসময়ে নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে।

নির্বাচন বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়েছে এবং পুনঃতফসিল ঘোষণার প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে।

সম্পর্কিত নিউজ