{{ news.section.title }}
প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে ঢাকা ছাড়বে
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। এ ফ্লাইটে থাকবেন ৪১৯ জন হজযাত্রী। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের হজ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ একটি নতুন সংযোজন হলো ‘নুসুক কার্ড’। হজে অংশগ্রহণকারী প্রত্যেক যাত্রীর জন্য এই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এটি মূলত একটি ডিজিটাল পরিচয়পত্র, যার মাধ্যমে সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন সেবা সহজে গ্রহণ করা যাবে।
বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাচ্ছেন, তারা দেশেই এই কার্ড সংগ্রহ করছেন। অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে হোটেলের লবিতে গিয়ে কার্ড গ্রহণ করতে হবে।
এবার হজযাত্রীদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত বছরের তুলনায় বিমানের টিকিটের দাম প্রায় ১২ হাজার টাকা কমানো হয়েছে, ফলে যাত্রীদের ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।