বড় সুখবর দিলেন নেইমার

বড় সুখবর দিলেন নেইমার
ছবির ক্যাপশান, নেইমার জুনিয়র

চোটের কারণে মাঠের বাইরে থাকলেও ব্যক্তিগত জীবনে দারুণ সুখবর দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ও তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি জানিয়েছেন, তাদের পরিবারে আসছে নতুন সদস্য। এবারও কন্যাসন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা।

বর্তমানে ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না নেইমার। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সময়েও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে এই কঠিন সময়ের মধ্যেই পরিবারে নতুন অতিথি আসার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ব্রাজিলের এই সুপারস্টার।

 

সন্তানের লিঙ্গ প্রকাশের বিশেষ আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নেইমার ও ব্রুনা। সেখানে দেখা যায়, পরিবারের সদস্যরা চোখ বেঁধে রঙ নিয়ে আনন্দ-উৎসবে অংশ নিচ্ছেন। পরে গোলাপি রঙের মাধ্যমে জানানো হয় যে তাদের ঘরে আসছে আরেকটি কন্যাসন্তান।

 

ভিডিওতে নেইমারকে বেশ উচ্ছ্বসিত ও হাস্যোজ্জ্বল দেখা যায়। মজার ছলে তিনি বলেন, তার পরিবারের মেয়ের সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে তিনি প্রায় পাগল হয়ে যাওয়ার অবস্থায় আছেন। রসিকতা করে তিনি আরও বলেন, এত মেয়েকে নিয়ে তিনি একটি ব্যান্ড গঠন করতে পারেন, যার নাম হবে ‘স্পাইস গার্লস’।

 

এ সময় ভবিষ্যতে একটি পুত্রসন্তান চাওয়ার কথাও হাস্যরসের সঙ্গে উল্লেখ করেন নেইমার। তিনি বলেন, আগামী বছরের ডিসেম্বরের দিকে হয়তো ছেলে সন্তানের আশা করবেন।

 

ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে এটি হবে নেইমারের তৃতীয় সন্তান। এই দম্পতির প্রথম কন্যা মাভির বয়স বর্তমানে প্রায় দুই বছর। দ্বিতীয় কন্যা মেলের বয়স এখনো এক বছর পূর্ণ হয়নি। নতুন সন্তান জন্ম নিলে ব্রুনার সঙ্গে নেইমারের তিনটি কন্যাসন্তান হবে।

 

সব মিলিয়ে এটি হবে নেইমারের পঞ্চম সন্তান। ব্রুনার দুই সন্তান ছাড়াও তার প্রথম সন্তান দাভি লুকা, যার মা ক্যারল দান্তাস। এছাড়া মডেল আমান্দা কিম্বার্লির সঙ্গে তার আরেক কন্যাসন্তান হেলেনাও রয়েছে।

 


সম্পর্কিত নিউজ