নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
ছবির ক্যাপশান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।

 

গ্রেপ্তার সাকিব আল হাসান উপজেলার তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আদমদীঘি উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলন প্রতিহত করার লক্ষ্যে হামলায় অংশ নেন।

 

ঘটনার পর ২০২৪ সালের ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

 

মামলার তদন্ত চলাকালে বিভিন্ন আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে আটক করা হয়।

 

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
 


সম্পর্কিত নিউজ