ঢাকা–তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের, বাণিজ্য ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ

ঢাকা–তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের, বাণিজ্য ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ
ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে যোগাযোগ সহজ করা, পর্যটন বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এ বিষয়ে ইরানের আগ্রহের কথা জানান। তিনি বলেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। ডিফেন্স কেয়ার

 

বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার বর্তমান বাণিজ্যিক সম্পর্ককে আরও সম্প্রসারণ করে ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন ইরানি রাষ্ট্রদূত।

 

এ সময় ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী আমদানির সম্ভাবনা এবং বাংলাদেশ থেকে বিশ্বমানের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি ফ্লাইট চালুসহ এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ–ইরান অর্থনৈতিক সহযোগিতা নতুন গতি পাবে এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।


সম্পর্কিত নিউজ