স্বর্ণের দাম আবার বাড়লো, ভরিতে কত হলো?

স্বর্ণের দাম আবার বাড়লো, ভরিতে কত হলো?
ছবির ক্যাপশান, স্বর্ণের দাম আবার বাড়লো, ভরিতে কত হলো?

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। নতুনকরে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), ফলে প্রতি ভরিতে বেড়েছে স্বর্ণের দাম।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।

 

সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী,

  • ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রিহচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়।
  • ২১ ক্যারেটের প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০টাকা।
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ০৪ হাজার ৭০৩ টাকা।
  • এছাড়া সনাতনী পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৬ হাজার৭৩৬ টাকায়।

 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।


সম্পর্কিত নিউজ