{{ news.section.title }}
দেশে পেপাল চালুর বিষয়ে যা জানালেন তারেক রহমান
দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ ও আন্তর্জাতিক মানে নিয়ে যেতে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম চালুর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, PayPal–এর কার্যক্রম বাংলাদেশে চালুর জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে বিভিন্ন সময়েই বাংলাদেশে কার্যক্রম শুরু করার আগ্রহ দেখিয়েছে পেপাল। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এ বিষয়ে নতুন করে আলোচনা হয়। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক–এর তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, পেপাল বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে।
মূলত দেশের বিপুলসংখ্যক ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং তথ্যপ্রযুক্তি খাতে যুক্তদের জন্য আন্তর্জাতিক লেনদেন সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বৈদেশিক অর্থ গ্রহণ ও পরিশোধ প্রক্রিয়া আরও দ্রুত ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, পেপাল বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে ব্যবহৃত একটি জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে অনলাইনে অর্থ আদান-প্রদান, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটা সহজে সম্পন্ন করা যায়।