তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
ছবির ক্যাপশান, তুরস্কের রাষ্ট্রদূত ও বাণিজ্যমন্ত্রী | ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

 

এই সাক্ষাতে বাণিজ্যমন্ত্রী তুরস্ক-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আশা ব্যক্ত করেন যে এই সুসম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্যিক পরিসর আরও বড় করার সুযোগ রয়েছে। বিশেষ কিছু শিল্প খাতে তুরস্কের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সাহেব।


বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করছি।

 

তিনি যোগ করেন, চামড়াজাত ও পাটজাত পণ্য বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খাত। এখানে উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় তুরস্কের বিনিয়োগকারীরা বাংলাদেশে কারখানা স্থাপন করলে দ্রুত লাভবান হতে পারবেন।

 

তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশমান এবং এখানে দক্ষ মানবসম্পদ রয়েছে, যা তুর্কি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়।


রামিজ সেন জানান বাংলাদেশের পরিবেশ বান্ধব পাটপণ্যের কদর তুরস্কে অনেক বেশি।


তিনি বাণিজ্যের সম্ভাবনা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং দক্ষ জনশক্তি তুর্কি ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের একটি আকর্ষণীয় পরিবেশ তৈরি করেছে।

 

বৈঠকে কর্মকর্তাগণ ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য বাধা দূর করে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


সম্পর্কিত নিউজ