শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ যেসব এলাকায়

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ যেসব এলাকায়
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

বার্তায় বলা হয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে-ঢাকা ইপিজেড, মালঞ্চ বিদ্যুৎকেন্দ্র, বেক্সিমকো শিল্প এলাকা, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জসহ আশপাশের সব এলাকা।

 

এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক এই সময়ে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। পাইপলাইন স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সম্পর্কিত নিউজ