বিশ্বে বায়ুদূষণের তালিকায় এগিয়ে দিল্লি, ঢাকার অবস্থান কততম

বিশ্বে বায়ুদূষণের তালিকায় এগিয়ে দিল্লি, ঢাকার অবস্থান কততম
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

বিশ্বের বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে দিল্লি। শহরটির বায়ুমান সূচক (স্কোর) ২৩১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে। এরপর ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাঠমান্ডু এবং ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের চেংদু।

অন্যদিকে, ৯৪ স্কোর নিয়ে ঢাকা রয়েছে তালিকার ১৭ নম্বরে, যা তুলনামূলকভাবে সহনীয় বা মাঝারি মানের বায়ু নির্দেশ করে। রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার পর বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগের দিন শনিবার (২৫ এপ্রিল) ঢাকার অবস্থান ছিল ১৩তম, তখন শহরটির বায়ুমান স্কোর ছিল ৯৬। একই দিনে দিল্লির স্কোর ছিল ২৪৬, যা আরও খারাপ পরিস্থিতির ইঙ্গিত দেয়।
বায়ুমান সূচকের মানদণ্ড

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: সহনীয় বা মাঝারি
  • ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ

 

আরো পড়ুন : ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: ৮০ কিমি বেগে দমকা হাওয়া, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি

 

এই হিসাবে দিল্লির বর্তমান স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। কাঠমান্ডুর বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে ঢাকার স্কোর ৯৪ হওয়ায় শহরটির বায়ু বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে, যা সাম্প্রতিক সময়ের তুলনায় কিছুটা স্বস্তির ইঙ্গিত দেয়।


সম্পর্কিত নিউজ