{{ news.section.title }}
আজকের স্বর্ণের দাম: প্রতি ভরি কত টাকা
আমদানি-নির্ভর হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম প্রায়ই ওঠানামা করে। সবশেষ গত ২৩ এপ্রিল স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই নির্ধারিত দামেই আজ, রোববার স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ নির্ধারিত দামে, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
এ ছাড়া
- ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা
- ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ২০ টাকা
- সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।
সবশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে স্বর্ণের বাজারে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফায় দাম বেড়েছে এবং ২৪ দফায় কমেছে। এতে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক বাজার, আমদানি পরিস্থিতি এবং স্থানীয় চাহিদার প্রভাবে স্বর্ণের বাজারে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে।