{{ news.section.title }}
জ্বালানি তেল বিক্রিতে পুলিশের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের জন্য জ্বালানি তেল রেশন করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে বলে সংসদে উদ্বেগ জানিয়েছেন এক সংসদ সদস্য। তিনি বলেন, এমনিতেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে, তাই পুলিশের জ্বালানি তেল রেশন না করলেও বড় কোনো অসুবিধা হবে না। বরং এ সিদ্ধান্ত বহাল থাকলে আইনশৃঙ্খলা সংকট তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তব্যে তিনি বলেন, “পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে। তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এই ব্যাপারটি। পুলিশের তেল রেশন, আইনশৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক। নাইলে আইনশৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এতে আমাদের জনগণের নির্বিঘ্নে চলাচলের সমস্যা সৃষ্টি হয়।”
এর জবাবে সংসদ নেতা বলেন, বিষয়টি সরকার ইতোমধ্যে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তিনি জানান, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর থাকা জ্বালানি-সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
সংসদ নেতা বলেন, “মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আপনি যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশসহ এমারজেন্সি বাহিনী যারা আছে-পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড-এই জাতীয় যারা আছে, তাদের ওপর থেকে এই যে এমবার্গোটা ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরও দুইদিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। দুইদিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে।”