আজকের স্বর্ণের বাজারদর, আজ ভরিতে কত দাম?

আজকের স্বর্ণের বাজারদর, আজ ভরিতে কত দাম?
ছবির ক্যাপশান, আজকের স্বর্ণের বাজারদর, আজ ভরিতে কত দাম | ছবি: সংগৃহীত

দেশে স্বর্ণের দাম মূলত আমদানিনির্ভর হওয়ায় প্রায়ই ওঠানামা করে। সর্বশেষ ২৩ এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে। ওই নির্ধারিত দাম অনুযায়ী আজ (সোমবার) দেশজুড়ে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

স্বর্ণের এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হয়। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

 

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বৃদ্ধি এবং ২৪ বার কমানো হয়েছে।


সম্পর্কিত নিউজ