{{ news.section.title }}
কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে ৫৮ জেলায়
দেশের অধিকাংশ জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮ জেলার ওপর দিয়ে সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরো পড়ুন : ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আভাস
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।