‘এলপিজি কার্ডে’ মিলবে যেসব সুবিধা

‘এলপিজি কার্ডে’ মিলবে যেসব সুবিধা
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

পরিবারের নারীপ্রধানদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘এলপিজি কার্ড’ কী?

‘এলপিজি কার্ড’ হলো এমন একটি বিশেষ সুবিধা-ভিত্তিক কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নার কাজে ব্যবহারের জন্য সাশ্রয়ী দামে বা ভর্তুকির আওতায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন। এর মূল লক্ষ্য হলো রান্নার জ্বালানি সংগ্রহে নারীদের শারীরিক কষ্ট ও আর্থিক চাপ কমানো।


কারা পাবেন এই সুবিধা?

সরকারপ্রধানের ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিকভাবে দেশের নারী সমাজকেই এই সুবিধার আওতায় আনা হবে।

  • গ্রামীণ নারী: যারা এখনো লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করেন এবং ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।
  • শহরের নারী: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা, যাদের জন্য এলপিজি গ্যাসের উচ্চমূল্য বহন করা কঠিন।


কী সুবিধা থাকতে পারে


যদিও এখনো পূর্ণাঙ্গ নীতিমালা চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিক ধারণা অনুযায়ী কার্ডে যেসব সুবিধা থাকতে পারে-

  • প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার পাওয়ার সুযোগ
  • বাজারদরের তুলনায় কম দামে গ্যাস কেনার সুবিধা
  • নির্ধারিত ডিলার বা বিক্রয়কেন্দ্র থেকে কার্ড দেখিয়ে দ্রুত সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করার ব্যবস্থা


সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিপুল সংখ্যক নারী সরাসরি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত নিউজ