{{ news.section.title }}
এনসিপিতে যোগ দিচ্ছেন বিএনপির ইসহাক সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া ইসকাক সরকার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। শনিবার (১৮ এপ্রিল) দলীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তাকে বহিষ্কার করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে সব পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাজনৈতিক জীবনে ইসকাক সরকার আগে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।