চাঁদপুরে দুই শতাধিক নেতাকর্মীর আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান

চাঁদপুরে দুই শতাধিক নেতাকর্মীর আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান
ছবির ক্যাপশান, চাঁদপুরে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী। শনিবার (১৮ এপ্রিল) চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের হাতে ফুল দিয়ে তারা এনসিপিতে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধারা ছিলেন বলে জানা গেছে।

 

চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারী।


মো. মাহবুব আলম বলেন, আমরা চাঁদপুর থেকে এমন এক নতুন রাজনীতির সূচনা করতে চাই, যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার প্রাধান্য পাবে। যারা দেশের প্রতিটি লড়াই-সংগ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেই মুক্তিযোদ্ধা ও তরুণ বিপ্লবীদের সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন চাঁদপুর গড়তে চাই। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। বিএনপি ও গণঅধিকারের মতো দল থেকে এত বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


সম্পর্কিত নিউজ