টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা আওয়ামী লীগ নেতার

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা আওয়ামী লীগ নেতার
ছবির ক্যাপশান, আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড নেতা মো. সিদ্দিক মোল্লা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক সাবেক ওয়ার্ড নেতার পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. সিদ্দিক মোল্লা। তিনি দাবি করেছেন, স্বেচ্ছায় ও সজ্ঞানে দলীয় সব ধরনের পদ-পদবি থেকে সরে দাঁড়াচ্ছেন।

রোববার বেলা ১২টার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

পদত্যাগকারী মো. সিদ্দিক মোল্লা বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন আগে তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে নতুন কমিটি হওয়ার পর বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে তার নাম আছে কি না, তা তিনি জানেন না।

 

তিনি আরও বলেন, অজান্তে যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে তার নাম থেকে থাকে, তাহলে তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে সকল ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলেন।

 

ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।


 


সম্পর্কিত নিউজ