নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ: রিটার্নিং কর্মকর্তা

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ: রিটার্নিং কর্মকর্তা
ছবির ক্যাপশান, রিটার্নিং কর্মকর্তা
  • Author,
  • Role, জাগরণ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছে রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

‎তিনি জানান, শিগগিরই কমিশন অনুমোদন দিলে গেজেট প্রকাশ করা হবে।

‎মূলত, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টা পেরিয়ে যাওয়ার পর নুসরাত আবেদন করায় রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি। এরপর তিনি আইনি প্রতিকার পেতে আদালতের শরণাপন্ন হন।

‎শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার আবেদনটি গ্রহণ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আদেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় এখন যাচাই-বাছাইতে বৈধ ঘোষণা করল কমিশন।


সম্পর্কিত নিউজ