দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
ছবির ক্যাপশান, আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (১০ই মে) রাতে দক্ষিণ করিয়ার উদ্দেশ্য দেশ ত্যাগ করবেন। আসিফ মাহমুদ তার নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নেবেন। এই সফরে তিনি তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।

এছাড়াও দক্ষিণ কোরিয়ায় থাকা বাংলাদেশী প্রবাসীদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করবেন।

আসিফ মাহমুদ এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেবেন বলে উল্লেখ করেন।
সফর শেষে আগামী ১৯ মে রাতে তাঁর দেশে ফেরার কথাও জানান তিনি।


সম্পর্কিত নিউজ