রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের ১৬ জন গ্রেফতার

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের ১৬ জন গ্রেফতার
ছবির ক্যাপশান, রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের ১৬ জন গ্রেফতার

রাঙ্গামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রাঙ্গামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবিরও রয়েছেন। এছাড়া আটক অন্যরা হলেন, মো. নুরুল হক (৫২), চম্পক দাশ (৫৪), মো. নিজাম উদ্দীন (৪২), মো. ইলিয়াছ (৩৫), মো. ইসমাইল (৫৯), মো. জসিম (৩৮), মো. নয়ন (১৯), মো. তারিকুল ইসলাম (৪৫), মো. রাসেল (৩৮), শাহাদত হোসেন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে (২৬) এবং হাফিজুর রহমান (২৯)।

 

পুলিশ সূত্র জানায়, রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যেই বিশেষ তৎপরতা চালানো হয়।

 

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলার বিষয় তদন্ত করা হচ্ছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
 


সম্পর্কিত নিউজ