আফগানিস্তানে ভয়াবহ পাকিস্তানি হামলা নিয়ে যা বললো তালেবান

আফগানিস্তানে ভয়াবহ পাকিস্তানি হামলা নিয়ে যা বললো তালেবান
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

“গত রাতে পাকিস্তানি আগ্রাসী বাহিনী আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক লোকজনের বাড়িঘরে বোমাবর্ষণ করেছে। এই হামলায় ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া নারী ও শিশুসহ আরও ১৪ জন আহত হয়েছেন।

আমরা এই অমানবিক অপরাধ ও আগ্রাসনের তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় প্রতিবাদ জানাচ্ছি।”

 

পাকিস্তানি সূত্রের দাবি অনুযায়ী, এই হামলাগুলো আফগানিস্তানের অভ্যন্তরে সক্রিয় হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)–এর সঙ্গে সংশ্লিষ্ট কথিত জঙ্গি আস্তানাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইসলামাবাদের বক্তব্য হলো, সীমান্তবর্তী এলাকাগুলো থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানের ওপরই এসব বিমান হামলা পরিচালিত হয়েছে।


সম্পর্কিত নিউজ