একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু ও ববিতা

একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু ও ববিতা

দেশের সাংস্কৃতিক ও সামাজিক অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে সরকার একুশে পদকের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে।

মনোনীতদের তালিকায় রয়েছেন ব্যান্ডসংগীতের প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু এবং অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা।একুশে পদকের তালিকায় নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, ব্যান্ড মিউজিকে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এবং নৃত্যকলায় অর্থী আহমেদের নাম উঠে এসেছে। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।এ ছাড়া অধ্যাপক আবদুস সাত্তার, মেরিনা তাবাশ্যুম, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার ও তেজশ হালদার যশও একুশে পদকের জন্য মনোনীত হন।
 


সম্পর্কিত নিউজ