দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার
ছবির ক্যাপশান, ভোলায় স্পিকার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শনিবার ভোলা সার্কিট হাউজে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে এবং জনগণ স্বস্তিতে আছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা সরকার পূরণ করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক বা সামরিক শক্তিতে বাংলাদেশকে ছোট করে দেখা হলেও গণতন্ত্রের কারণে দেশটি বিশ্বে আলাদা মর্যাদা অর্জন করেছে। দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক মতভেদের কারণে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ‘২৪-এর আন্দোলন’ বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, দেশের জনগণ রাজনৈতিকভাবে সচেতন এবং তারা কোনো স্বৈরাচার মেনে নেয় না। দীর্ঘ ১৮ বছর নানা অত্যাচার, নিপীড়ন, গুম ও খুনের পর জনগণ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যা জাতির জন্য গর্বের বিষয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সম্পর্কিত নিউজ