ইমামের মেয়ে ফারিহা উদ্ধার, গ্রেফতার ৭

ইমামের মেয়ে ফারিহা উদ্ধার, গ্রেফতার ৭
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজীপুরের শ্রীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী ফারিহা (১৬)কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী ফারিহা (১৬)কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, নয়নপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লালচান কিশোরীকে উদ্ধার করেন। একই অভিযানে মামলার সাতজন আসামিকে গ্রেফতার করা হয়। তবে প্রধান আসামি আবিদ এখনো পলাতক রয়েছে এবং তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

উদ্ধারের পর কিশোরী পুলিশকে জানায়, সে স্বেচ্ছায় অভিযুক্তদের সঙ্গে গিয়েছিল এবং তাকে অপহরণ করা হয়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটির পেছনে প্রেমঘটিত জটিলতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক মসজিদের ইমামের মেয়ে ফারিহাকে দীর্ঘদিন ধরে কিছু যুবক উত্ত্যক্ত করে আসছিল। গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরে তাকে একবার ফিরিয়ে দেওয়া হলেও ১৫ এপ্রিল আবার দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


সম্পর্কিত নিউজ