{{ news.section.title }}
আজকের স্বর্ণের বাজারদর, ভরিতে কত দাম?
বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রভাব এবার স্পষ্টভাবে পড়েছে দেশের স্বর্ণবাজারে। সর্বশেষ সমন্বয়ে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন( বাজুস)।
সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত একই দরে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন দামে কত বিক্রি হচ্ছে স্বর্ণ
সর্বশেষ নির্ধারিত দামে- ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫০,১৯৩ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৩৮,৮২০ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০৪,৭০৩ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬৬,৭৩৭ টাকা (প্রতি ভরি = ১১.৬৬৪ গ্রাম)
কেন বাড়ল দাম?
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামাও এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে।
আরো পড়ুন : বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বাংলাদেশেও কমার সম্ভাবনা
বছরে কতবার পরিবর্তন?
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৫৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে।
আগের দর কত ছিল?
এর আগে ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময়- ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২,৪৭,৯৭৭ টাকা (প্রতি ভরি) ভরিতে ৪,৪৩২ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ সাম্প্রতিক সমন্বয়ে আবারও দাম ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে।