{{ news.section.title }}
ঢাকার যে ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ বাধ্যতামূলক
রাজধানীর একাধিক ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার ১১টি ফিলিং স্টেশনে এখন থেকে মোটরসাইকেলে জ্বালানি নিতে হলে ‘ফুয়েল পাশ’ ব্যবহার করতে হবে।
নির্ধারিত ফিলিং স্টেশনগুলো হলো- করিম অ্যান্ড সন্স (শাপলা চত্বর), ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী), মাসুদ হাসান ফিলিং স্টেশন (এয়ারপোর্ট, উত্তরা), সততা অ্যান্ড কোম্পানি (তেজগাঁও শিল্প এলাকা), দিগন্ত ফিলিং স্টেশন (মিরপুর-ইব্রাহিমপুর), কামাল ট্রেডিং এজেন্সি (শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণি, তেজগাঁও), এসপি ফিলিং স্টেশন লিমিটেড (গাবতলী), সিটি ফিলিং স্টেশন (তেজগাঁও), সেবা গ্রীন ফিলিং স্টেশন (উত্তরা), স্যাম অ্যাসোসিয়েটস (মিরপুর-২) এবং সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড, মিরপুর)।
এছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত গাড়ির নিবন্ধনের জন্য নতুন করে ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। এর আগে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজও উন্মুক্ত করা হয়। এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।