দেশের বাজারে আজকের সোনার দাম কত? জেনে নিন বিস্তারিত

দেশের বাজারে আজকের সোনার দাম কত? জেনে নিন বিস্তারিত
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে দর সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

 

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

 

এর আগে, ২৮ এপ্রিলও স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে আবারও কমানো হলো দাম। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। বারবার এই ওঠানামা বাজারে অস্থিরতা তৈরি করলেও সাম্প্রতিক কমায় কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছেন ক্রেতারা।


সম্পর্কিত নিউজ