পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার
ছবির ক্যাপশান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজধানীর বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাসের ধাক্কার ঘটনায় বাসচালক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

 

ওই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাসের ধাক্কা লাগে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালক ওমর ফারুককে হেফাজতে নেয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

এই ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
 


সম্পর্কিত নিউজ