আওয়ামীপন্থীদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: বাদল

আওয়ামীপন্থীদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: বাদল
ছবির ক্যাপশান, আওয়ামীপন্থীদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: বাদল

আওয়ামীপন্থী আইনজীবীদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নবনির্বাচিত আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

বুধবার, ২৯ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়ে তিনি এ কথা বলেন। এদিন আওয়ামীপন্থী আইনজীবীদের সংবাদ সম্মেলন করার কথা ছিল। তার আগেই সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা অবস্থান নেন।

 

বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামীপন্থী আইনজীবীদের আইনগতভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তাদের দাবি, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন করারও আইনগত বৈধতা নেই।

 

তারা আরও বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, সাধারণ আইনজীবী ও জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশ নিতে দেওয়া হচ্ছে না।

 

তিনি বলেন, দেশের মানুষের উচিত জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ থাকা। তাদের কারণেই ফ্যাসিস্ট সরকারকে সরানো গেছে।

 

এ সময় সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলেও জানান ব্যারিস্টার বাদল।


সম্পর্কিত নিউজ