সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী ৪৯ জন

সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী ৪৯ জন
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

 

চূড়ান্ত তালিকা অনুযায়ী, ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী রয়েছেন ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী গেজেটভুক্ত হচ্ছেন।

 

অন্যদিকে একটি আসনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা থাকায় সেটির ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পর ওই আসনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত নিউজ