{{ news.section.title }}
টানা তিন দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমল কত টাকা?
দেশের বাজারে টানা তিন দফায় বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, ২৮ এপ্রিল দাম সমন্বয়ের সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। আরও এক ধাপ আগে, ২৩ এপ্রিল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পায়।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় লেনদেন হচ্ছে।
চলতি বছরে রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে-এর মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।