{{ news.section.title }}
১৫ এপ্রিল - আজকের নামাজের সময়সূচি
সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম-এর কোনো বিকল্প নেই। ইসলামের প্রতিটি বিধান ও ইবাদতের মধ্যেই গভীর তাৎপর্য ও সৌন্দর্য লুকিয়ে আছে। এমন কোনো আমল ইসলাম নির্দেশ করে না, যা মুসলমানের জন্য অসহনীয় বা অযৌক্তিক।
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত এবং অতিরিক্ত কিছু নফল নামাজও রয়েছে, যা বান্দার ইবাদতকে আরও পরিপূর্ণ করে। জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, অন্তত নির্ধারিত সময়ে ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি।
এখন ঢাকা ও আশেপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলোঃ -
আজকের নামাজের সময়সূচি অনুযায়ী নিচে ওয়াক্তভিত্তিক সময় উল্লেখ করা হলো -
• ফজর (সুবহে সাদিক): ভোর ৪টা ২৪ মিনিট
• জোহর: দুপুর ১২টা ০৩ মিনিট
• আসর: বিকেল ৪টা ৩০ মিনিট
• মাগরিব: সন্ধ্যা ৬টা ২৪ মিনিট
• এশা: রাত ৭টা ৩৮ মিনিট
ঢাকার সময়ের সাথে দেশের অন্যান্য অঞ্চলের নামাজের সময় কিছুটা ভিন্ন হতে পারে। তাই নিজের এলাকার সঠিক সময় নির্ধারণ করতে নিচের নিয়ম অনুযায়ী সময় সমন্বয় করুন -
সময় কমাতে হবে:
চট্টগ্রাম : ৫ মিনিট
সিলেট : ৬ মিনিট
সময় বাড়াতে হবে:
খুলনা : ৩ মিনিট
রাজশাহী : ৭ মিনিট
রংপুর : ৮ মিনিট
বরিশাল : ১ মিনিট