আজকের নামাজের সময়সূচি: ২৬ এপ্রিল ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৬ এপ্রিল ২০২৬
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করলে মহান আল্লাহ তায়ালা গুনাহ ক্ষমা করে জান্নাত দান করেন। যারা সময়মতো নামাজ আদায়ের জন্য আগেভাগে মসজিদে গিয়ে উপস্থিত থাকে এবং নামাজের অপেক্ষায় থাকে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন।

রাসুল (সা.) বলেন, ‘আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত। জোহরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। এশা ও ফজরের নামাজের মধ্যে যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে, তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুঁড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো।’ (মুসলিম, হাদিস : ৮৬৭)

 

আজ রোববার, ২৬ এপ্রিল ২০২৬ ইংরেজি, ১৩ বৈশাখ ১৪৩৩ বাংলা, ৭ জিলকদ ১৪৪৭ হিজরি। ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি নিচে উপস্থাপন করা হলো : - 

 

  • ফজরের নামাজ: ৪:১১ মিনিট
  • যোহরের নামাজ: ১২:০০ মিনিট
  • আসরের নামাজ: ৪:৩০ মিনিট
  • মাগরিবের নামাজ: ৬:২৯ মিনিট
  • ইশার নামাজ: ৭:৪৫ মিনিট

 

  • আজকের সূর্যাস্ত: ৬:২৬ মিনিট
  • আজকের সূর্যোদয়: ৫:২৭ মিনিট


সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

  • ফজর: ৪:০৯ মিনিট
  • সূর্যোদয়: ৫:২৭ মিনিট


বিভাগভিত্তিক সময় সমন্বয় (বিভাগীয় শহরের সময় অনুযায়ী):

যেসব বিভাগে সময় বিয়োগ করতে হবে-

  • চট্টগ্রাম: ৫ মিনিট কম
  • সিলেট: ৬ মিনিট কম


যেসব বিভাগে সময় যোগ করতে হবে-

  • খুলনা: ৩ মিনিট বেশি
  • রাজশাহী: ৭ মিনিট বেশি
  • রংপুর: ৮ মিনিট বেশি
  • বরিশাল: ১ মিনিট বেশি


(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)


সম্পর্কিত নিউজ