ঢাকায় টার্ফ ভাড়া নিয়ে ফুটবল খেলবেন কোথায়, খরচ কেমন?

ঢাকায় টার্ফ ভাড়া নিয়ে ফুটবল খেলবেন কোথায়, খরচ কেমন?
ছবির ক্যাপশান, ফুটবল খেলার মাঠ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ঢাকায় আবারও বেড়েছে ফুটবল খেলার আগ্রহ। কিন্তু ব্যস্ত শহরে খোলা মাঠ পাওয়া কঠিন। তাই বন্ধু, সহকর্মী বা পরিচিতদের নিয়ে এখন অনেকেই ছুটছেন টার্ফে। কৃত্রিম ঘাসের এসব মাঠে ৫-এ সাইড, ৬-এ সাইড, ৭-এ সাইড কিংবা ৯-এ সাইড ফুটবল খেলার সুযোগ আছে।

ঢাকার বিভিন্ন এলাকায় ৯০ মিনিটের স্লট ধরে টার্ফ ভাড়া পাওয়া যায়। এলাকা, সময়, মাঠের আকার, দিনের স্লট, রাতের স্লট ও ছুটির দিনের ওপর ভাড়া ভিন্ন হয়। কোথাও ১ হাজার টাকার মধ্যে খেলার সুযোগ আছে, আবার প্রিমিয়াম ভেন্যুতে খরচ ৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। ঢাকার কোন এলাকায় কোন টার্ফ আছে, খেলার সময় কত, ভাড়া কেমন, যোগাযোগ করবেন কীভাবে, জেনে নিন বিস্তারিত।


তেজগাঁও এলাকা

টার্ফ নেশন

লোকেশন: তেজগাঁও, ঢাকা  
ঠিকানা: ১১৫-১১৬, তেজগাঁও, ঢাকা  
খেলার ধরন: ৫ থেকে ৯ জনের গ্রুপে ফুটবল খেলার সুযোগ  
মাঠ সংখ্যা: তিনটি টার্ফ  
সময়: সকাল ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ২ হাজার ৫০০ টাকা  
সন্ধ্যার ভাড়া: ৩ হাজার টাকা  
বিশেষ তথ্য: সন্ধ্যা ও রাতের স্লটে করপোরেট গ্রুপগুলোর বুকিং বেশি থাকে  
মোবাইল: ০১৮১৪-৪৬০০০০  
ওয়েবসাইট: www.turfnationbd.com  


হাজারীবাগ ও আশপাশের এলাকা

ডিএসএফ

লোকেশন: হাজারীবাগ, ঢাকা  
ঠিকানা: ৪৮/১, হাজারীবাগ মনেশ্বর রোড, ঢাকা-১২০৫  
খেলার ধরন: আধুনিক সুবিধার টার্ফ পিচ  
সময়: সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ৩ হাজার ৫০০ টাকা  
সন্ধ্যার পর ভাড়া: ৪ হাজার টাকা  
মোবাইল: ০১৬৭৪-৯১১০৯৬  
ফেসবুক: https://www.facebook.com/dsfsports21  

 

টেকক্রেজ অ্যারেনা

লোকেশন: হাজারীবাগ, ঢাকা  
ঠিকানা: ৩৮২/১, হাজারীবাগ, সদরঘাট-গাবতলী রোড, ঢাকা-১২০৯  
খেলার ধরন: ৫-এ সাইড ম্যাচ  
টস্ল: ৯০ মিনিট  
মোবাইল: ০১৩৩৯-৮৯৫৯৪১  
ফেসবুক: https://www.facebook.com/p/Tekkerz-61582925505981  

 

ডাক্কা টার্ফ

লোকেশন: হাজারীবাগ বেড়িবাঁধ, ঢাকা  
ঠিকানা: ৬/৪ এফ, হাজী মোমিন স্টেট, কালুনগর, হাজারীবাগ বেড়িবাঁধ, মাহতাব পাম্পের পাশে, ঢাকা-১২০৯  
সময়: সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ভাড়া: ২ হাজার ৫০০ টাকা  
সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা ভাড়া: ৩ হাজার টাকা  
মোবাইল: ০১৩৩৩-৩৭০৯৫১  
ফেসবুক: www.facebook.com/p/Dacca-Turf-61556698766735/  

 

রিভারশোর স্পোর্টস অ্যারেনা

লোকেশন: হাজারীবাগ, ঢাকা  
ঠিকানা: সালাম সর্দার রোড, বেড়িবাঁধ, হাজারীবাগ, ঢাকা-১২০৯  
ল্যান্ডমার্ক: শিকদার মেডিকেল কলেজের দক্ষিণ পাশে  
সময়: সকাল ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ৩ হাজার ৫০০ টাকা  
রাতের ভাড়া: ৪ হাজার ৫০০ টাকা  
বিশেষ তথ্য: কর্মব্যস্ততার পর রাতে খেলতে চান, এমন খেলোয়াড়দের জন্য সুবিধাজনক  
মোবাইল: ০১৮৯৪-৭৭৭২৭৭  
ফেসবুক: https://www.facebook.com/TheRivershore  


মোহাম্মদপুর, শ্যামলী ও আশপাশের এলাকা

গোসেভেন টার্ফ

লোকেশন: মোহাম্মদপুর, ঢাকা  
ঠিকানা: প্লট ০১, অ্যাভিনিউ রোড, ৪০ ফিট রোড, ব্লক-ই, মোহাম্মদপুর ফিউচার টাউন লিমিটেড, ঢাকা  
খেলার ধরন: ৫ থেকে ৯ জনের ফুটবল ম্যাচ  
সময়: সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ৩ হাজার টাকা  
সন্ধ্যা ও রাতের ভাড়া: ৪ হাজার টাকা  
মোবাইল: ০১৭০৩-২৩১১৭৬  
ফেসবুক: https://www.facebook.com/p/GO7-TURF-61585762413789/  

 

আলফা স্পোর্টস, মোহাম্মদপুর

লোকেশন: মোহাম্মদপুর, ঢাকা  
ঠিকানা: প্লট-২১, রোড-৯, ব্লক-বি, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং সোসাইটি এন্ট্রি গেট অ্যাভিনিউ-১ ও ২-এর কাছে, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭  
খেলার ধরন: ইনডোর স্পোর্টস জোন  
স্লট: ৯০ মিনিট  
বিশেষ ভাড়া: ১ হাজার ২০০ টাকা  
মোবাইল: ০১৭৮৩-১৪৯৬০০  
ফেসবুক: https://www.facebook.com/alphasportscomplexbd/  

 

এসপিআর ফিট অ্যান্ড ফুয়েল অ্যারেনা

লোকেশন: শ্যামলী, ঢাকা  
ঠিকানা: শ্যামলী টাওয়ার শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা, ঢাকা-১২০৭  
সময়: সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ২ হাজার ৫০০ টাকা  
রাতের ভাড়া: ৩ হাজার ৫০০ টাকা  
ফোন: ০১৬৭৬-৫৭৫৯৫০  
ফেসবুক: https://www.facebook.com/profile.php?id=61586460535364  


মিরপুর এলাকা

দ্য বাবলস

লোকেশন: মিরপুর, ঢাকা  
ঠিকানা: ১৩-১৪, মল্লিক টাওয়ার, জু রোড, চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ঢাকা-১২১৬  
খেলার ধরন: মিনি ফুটবল ম্যাচ  
স্লট: ৯০ মিনিট  
শুক্র ও শনিবার দিনের ভাড়া: ৪ হাজার টাকা  
শুক্র ও শনিবার রাতের ভাড়া: ৫ হাজার টাকা  
অন্যান্য দিনের ভাড়া: দিনে ৩ হাজার ৫০০ টাকা, রাতে ৪ হাজার টাকা  
ফোন: ০১৩২৫-২৭৬৮৬৮  
ফেসবুক: https://www.facebook.com/TheBubblesBD/  

 

ডিবক্স স্পোর্টস কমপ্লেক্স

লোকেশন: সাগুফতা, মিরপুর, ঢাকা  
ঠিকানা: প্লট নম্বর ২১৭, ব্লক-বি, রোড নম্বর ৩, সাগুফতা, মিরপুর, ঢাকা-১২১৬  
খেলার ধরন: ৬-এ সাইড ম্যাচ  
সুবিধা: বাইরে ও ভেতরে ফুটবল খেলার ব্যবস্থা  
সময়: সকাল ৬টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ৩ হাজার টাকা  
রাতের ভাড়া: ৪ হাজার ৫০০ টাকা  
ছুটির দিনের ভাড়া: দিনে ৩ হাজার ৫০০ টাকা, রাতে ৫ হাজার টাকা  
মোবাইল: ০১৯১৮-৯৭৯৯৯৯  
ফেসবুক: https://www.facebook.com/dboxsports  


উত্তরা ও দিয়াবাড়ি এলাকা

নর্থ অ্যারেনা

লোকেশন: উত্তরা, ঢাকা  
ঠিকানা: প্লট-২, রোড-৩২/এ, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০  
সুবিধা: কৃত্রিম ঘাস ও ফ্লাডলাইট  
সময়: সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ৩ হাজার টাকা  
রাতের ভাড়া: ৩ হাজার ৫০০ টাকা  
মোবাইল: ০১৯৯৬-৪০৪৮৭৩  
ফেসবুক: https://www.facebook.com/northarena.play  

 

গ্যালাক্টিকস স্পোর্টস প্যাভিলিয়ন

লোকেশন: দিয়াবাড়ি, উত্তরা  
ঠিকানা: দিয়াবাড়ি মোড়, উত্তরা, ঢাকা-১২৩০  
খেলার ধরন: ৬-এ সাইড ফুটবল  
স্লট: ৯০ মিনিট  
মোবাইল: ০১৭২৭-৪৩৭০৭৭  
ফেসবুক: www.facebook.com/p/Galacticos-Sports-Pavilion-GSP-61558750037723/  

 

টার্ফ টেন্ট

লোকেশন: উত্তরা, ঢাকা  
ঠিকানা: প্লট ২, সেক্টর ১৫ এইচ, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি রোড, উত্তরা, ঢাকা  
খেলার ধরন: ৫ থেকে ৯ জনের ফুটবল ম্যাচ  
সময়: সকাল ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ২ হাজার ৫০০ টাকা  
রাতের ভাড়া: ৩ হাজার টাকা  
মোবাইল: ০১৩১৭-৮৮৪৪২২  
ফেসবুক: https://www.facebook.com/p/Turf-Tent-61578899485454/  


ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা

ক্লাব ভোল্টা

লোকেশন: ঢাকা ক্যান্টনমেন্ট  
ঠিকানা: ২৫৭/এ, মাটিকাটা রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা  
খেলার ধরন: ৭-এ সাইড বড় টার্ফ মাঠ  
উপযোগিতা: বড় গ্রুপে ফুটবল খেলার জন্য ভালো  
সময়: বুকিংয়ের সময় জানা যাবে  
ভাড়া: বুকিংয়ের সময় বিস্তারিত জানা যাবে  
মোবাইল: ০১৭৯৭-৮১৯৬০০  
ফেসবুক: https://www.facebook.com/clubvolta/  


বসুন্ধরা, ভাটারা, কুড়িল ও মাদানী অ্যাভিনিউ এলাকা

শেফস টেবিল কোর্ট সাইড

লোকেশন: মাদানী অ্যাভিনিউ, ঢাকা  
ঠিকানা: শেফস টেবিল কোর্ট সাইড, ১০০ ফিট রোড, মাদানী অ্যাভিনিউ, ঢাকা  
খেলার ধরন: টার্ফ ফিল্ড ও ন্যাচারাল গ্রাস ফিল্ড  
মাঠ সংখ্যা: ফুটবলের জন্য তিনটি মাঠ  
সময়: রবি থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত  
ছুটির দিনের সময়: সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত  
টার্ফ ফিল্ড ভাড়া: ৬ হাজার ৫০০ টাকা  
ন্যাচারাল গ্রাস ফিল্ড ভাড়া: ৫ হাজার ৫০০ টাকা  
মোবাইল: ০১৬০৭-০৪৫৯৫৭  

টপ টার্ফ

লোকেশন: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা  
ঠিকানা: ক-৯/এ, বসুন্ধরা আর/এ এন্ট্রি গেট, হাজী লতিফ ম্যানশন, ঢাকা-১২২৯  
খেলার ধরন: ফুটবল ভেন্যু  
সময়: সকাল ৬টা থেকে রাত ৩টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ২ হাজার টাকা  
রাতের ভাড়া: ২ হাজার ৫০০ টাকা  
বিশেষ তথ্য: বিশেষ ছাড়ের সুযোগ আছে  
মোবাইল: ০১৯১৯-৪৮৭০৫৬  
ফেসবুক: https://www.facebook.com/topturfbd/  

 

স্পোর্টস গ্রিল

লোকেশন: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা  
ঠিকানা: রোড নম্বর ৯, ব্লক-জি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯  
সময়: সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ৩ হাজার ৫০০ টাকা  
রাতের ভাড়া: ৪ হাজার টাকা  
শুক্র ও শনিবারের ভাড়া: ৪ হাজার ৫০০ টাকা  
মোবাইল: ০১৭৪৯-৯৯৩৫০৩  
ফেসবুক: https://www.facebook.com/p/Sports-Grill-100078297019270/  

 

অফসাইড, হোম অব ফুটবল টার্ফ

লোকেশন: ভাটারা, বসুন্ধরা, ঢাকা  
ঠিকানা: আবদুস সোবহান ঢালী রোড, ঢালিবাড়ী, ভাটারা বসুন্ধরা, ঢাকা  
খেলার ধরন: ৬-এ সাইড ফুটবল  
সুবিধা: সাঁতার কাটার সুযোগ আছে  
সময়: সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ৩ হাজার টাকা  
রাতের ভাড়া: ৪ হাজার টাকা  
ফেসবুক: https://www.facebook.com/TheOffside.bd/  

 

জ্যাফ এরিনা ও একাডেমি

লোকেশন: বসুন্ধরা মেইন গেট, ঢাকা  
ঠিকানা: বসুন্ধরা মেইন গেট, ঢাকা-১২২৯  
খেলার ধরন: পেশাদার ও অপেশাদার খেলোয়াড়দের জন্য উপযোগী  
সাধারণ সময়: দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত  
বিশেষ স্লট: সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা  
বিশেষ স্লটের ভাড়া: ৪ হাজার টাকা  
বেলা আড়াইটা থেকে রাত ২টা পর্যন্ত ভাড়া: ৪ হাজার ৫০০ টাকা  
মোবাইল: ০১৩০৪-২২৯১৫৮  

 

ডিবক্স জেএফপি রুফটপ স্পোর্টস কমপ্লেক্স

লোকেশন: যমুনা ফিউচার পার্ক, কুড়িল  
ঠিকানা: রুফটপ, যমুনা ফিউচার পার্ক, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯  
খেলার ধরন: ৫-এ সাইড ফুটবল  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ২ হাজার ৫০০ টাকা  
রাতের ভাড়া: ৩ হাজার ৫০০ টাকা  
মোবাইল: ০১৯১৮-৯৭৩৯৯৯  
ফেসবুক: https://www.facebook.com/dboxrooftop/  


 

আফতাবনগর এলাকা

ফুটসাল হাইভ

লোকেশন: আফতাবনগর, ঢাকা  
ঠিকানা: চায়না প্রজেক্ট, আফতাবনগর, ঢাকা  
খেলার ধরন: ৬-এ সাইড ম্যাচ  
সময়: ২৪ ঘণ্টা  
স্লট: ৯০ মিনিট  
সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টা: ২ হাজার ৪০০ টাকা  
বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা: ৩ হাজার টাকা  
রাতের ভাড়া: ৩ হাজার টাকা  
ফোন: ০১৮৯৪-৪৩৩৩২৫  
ফেসবুক: https://www.facebook.com/futsalhive  


খিলক্ষেত এলাকা

মেট্রোপ্লেক্স স্পোর্টিং কমপ্লেক্স

লোকেশন: খিলক্ষেত, ঢাকা  
ঠিকানা: খিলক্ষেত, আশিয়ান মেডিকেল কলেজের পাশে, ঢাকা  
খেলার ধরন: সম্পূর্ণ ইনডোর টার্ফ  
সুবিধা: কৃত্রিম ঘাস, ইনডোর লাইটিং, রোদ-বৃষ্টিতে খেলার সুবিধা  
সময়: সকাল ৬টা থেকে রাত ৩টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
ভাড়া: ৩ হাজার টাকা  
মোবাইল: ০১৮১৭-৬৬১৫১১  
ফেসবুক: https://www.facebook.com/@Metroplexbd/  

 

সেগুনবাগিচা ও কেন্দ্রীয় ঢাকা এলাকা

আজিজ মঞ্জিল স্পোর্টস কমপ্লেক্স

লোকেশন: সেগুনবাগিচা, ঢাকা  
ঠিকানা: ৩/৫, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০  
সময়: সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ২ হাজার ৫০০ টাকা  
সন্ধ্যা ও রাতের ভাড়া: ৩ হাজার ৫০০ টাকা  
ফোন: ০১৭২৩-৪৫২৯৭৬  
ফেসবুক: https://www.facebook.com/amsportscomplex  


যাত্রাবাড়ী, শনির আখড়া ও ডেমরা এলাকা

গ্রাউন্ড আলফা

লোকেশন: মাতুয়াইল, যাত্রাবাড়ী  
ঠিকানা: ইসলামনগর, হাশেম রোড, মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা  
খেলার ধরন: ৭-এ সাইড টার্ফ  
সময়: ২৪ ঘণ্টা  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ১ হাজার ৪০০ টাকা  
রাতের ভাড়া: ২ হাজার ৮০০ টাকা  
ফোন: ০১৯৪৮-১৪৫০৬৫  
ফেসবুক: https://www.facebook.com/groundalphabd  

 

স্কাই টার্ফ

লোকেশন: শনির আখড়া, ঢাকা  
ঠিকানা: ১/১, মেঘনা শপিং কমপ্লেক্স, রফিকুল ইসলাম রোড, গোবিন্দপুর, শনির আখড়া, ঢাকা  
খেলার ধরন: ৭-এ সাইড ম্যাচ  
সময়: ২৪ ঘণ্টা  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ১ হাজার ৬০০ টাকা  
সন্ধ্যার পর ভাড়া: ২ হাজার ৮০০ টাকা  
ফোন: ০১৮৮৭-৮৭৬৫৮০  
ফেসবুক: www.facebook.com/skyturf1/  

 

দ্য প্লেমেকার্স অ্যারেনা

লোকেশন: ডেমরা, ঢাকা  
ঠিকানা: মানিকদিয়া, ডেমরা, ঢাকা  
খেলার ধরন: ৬-এ সাইড ম্যাচ  
সময়: ২৪ ঘণ্টা  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা  
সন্ধ্যার পর ভাড়া: ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা  
ফোন: ০১৭৮৮-৮৯৫৫৬  
ফেসবুক: https://www.facebook.com/theplaymakersarena  

 

মহাকাশ টার্ফ

লোকেশন: ডেমরা, ঢাকা  
ঠিকানা: মহাকাশ টার্ফ, ডেমরা, ঢাকা  
সময়: ২৪ ঘণ্টা  
স্লট: ৯০ মিনিট  
দিনের ভাড়া: ১ হাজার টাকা  
রাতের ভাড়া: ২ হাজার টাকা  
বৃহস্পতি, শুক্র ও শনিবার রাতের ভাড়া: ২ হাজার ৫০০ টাকা  
ফোন: ০১৬০৫-০৯০৮৭৬  
ফেসবুক: https://www.facebook.com/mohakashturf  


কেরানীগঞ্জ এলাকা

গ্রিনফিল্ড স্পোর্টস জোন

লোকেশন: আটিবাজার, কেরানীগঞ্জ  
ঠিকানা: ব্লক এইচ, রোড ৭-৮, আটি সোসাইটি, আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা  
খেলার ধরন: ৯-এ সাইড ম্যাচ  
সময়: সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত  
স্লট: ৯০ মিনিট  
সকাল ৬টা থেকে দুপুর ১২টা: ৪ হাজার ২০০ টাকা  
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা: ৪ হাজার ৮০০ টাকা  
সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা: ৫ হাজার ৪০০ টাকা  
ফোন: ০১৩৩৫-১৮২৯২৯  
ফেসবুক: https://www.facebook.com/greenfieldsportszone  


টার্ফ বুকিংয়ের আগে যা জানা জরুরি

ঢাকায় টার্ফ বুকিংয়ের আগে ফোন বা ফেসবুক পেজে যোগাযোগ করে স্লট নিশ্চিত করা ভালো। একই টার্ফে দিনের স্লট, রাতের স্লট ও ছুটির দিনের ভাড়া আলাদা হতে পারে। দল ছোট হলে ৫-এ বা ৬-এ সাইড মাঠ বেছে নেওয়া সুবিধাজনক। বড় দল হলে ৭-এ বা ৯-এ সাইড মাঠ নেওয়া ভালো।

খেলার আগে মাঠের আকার, পার্কিং সুবিধা, ফ্লাডলাইট, ড্রেসিং রুম, জুতার নিয়ম, অগ্রিম বুকিং ও বাতিলের নীতিমালা জেনে নেওয়া উচিত। বাজেট কম হলে ডেমরা, যাত্রাবাড়ী, শনির আখড়া বা কিছু ইনডোর ভেন্যু বিবেচনায় রাখা যায়। আর প্রিমিয়াম সুবিধা চাইলে বসুন্ধরা, কুড়িল, মিরপুর, তেজগাঁও বা উত্তরা এলাকার টার্ফ বেছে নেওয়া যেতে পারে।


সম্পর্কিত নিউজ