বিশ্বকাপের নকআউটে ২৭ দল, কবে খেলবে কোন দল?

বিশ্বকাপের নকআউটে ২৭ দল, কবে খেলবে কোন দল?
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ফলে এবার যুক্ত হয়েছে নতুন নকআউট পর্ব-রাউন্ড অব ৩২। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ২৭টি দল শেষ ৩২-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাকি দুটি দল নির্ধারণ হলেই পূর্ণ হবে নকআউট পর্বের লাইনআপ।

এরপরই শুরু হবে শিরোপার লড়াইয়ের সরাসরি নকআউট ম্যাচ। বাংলাদেশ সময় অনুযায়ী ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর সব ম্যাচ।

 

আগের বিশ্বকাপে ৩২ দলের আসরে গ্রুপ পর্ব শেষে সরাসরি শুরু হতো শেষ ১৬-এর নকআউট লড়াই। তবে ৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটে যুক্ত হয়েছে রাউন্ড অব ৩২। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ-মোট ২৪ দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল জায়গা করে নিচ্ছে এই পর্বে। এখান থেকেই শুরু হবে 'হারলেই বিদায়' নকআউট মিশন।

এখন পর্যন্ত রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ২৭টি দল। তারা হলো-মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, কলম্বিয়া, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, বসনিয়া ও হার্জেগোভিনা, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, মিসর, স্পেন, কেপ ভার্দে, পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা ও বেলজিয়াম। বাকি পাঁচটি স্থান এখনো ফাঁকা রয়েছে, যা নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর পর।

 

রাউন্ড অব ৩২ থেকে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই হবে নকআউট ভিত্তিতে। অর্থাৎ, যে দল হারবে, তাদের বিশ্বকাপ অভিযান সেখানেই শেষ। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল নিষ্পত্তি না হলে খেলা গড়াবে ১৫ মিনিট করে দুই অর্ধের অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা বজায় থাকলে টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে পরবর্তী পর্বে ওঠা দল।

 

বাংলাদেশ সময় অনুযায়ী রাউন্ড অব ৩২-এর পূর্ণাঙ্গ সূচি -

 

সোমবার (২৯ জুন)
রাত ২:০০টা
দক্ষিণ আফ্রিকা (গ্রুপ ‘এ’-এর রানার্সআপ) বনাম কানাডা (গ্রুপ ‘বি’-এর রানার্সআপ)
ভেন্যু: সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস

মঙ্গলবার (৩০ জুন)
ভোর ৩:৩০ মিনিট
জার্মানি (গ্রুপ ‘ই’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ অথবা ‘এফ’-এর সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল
ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো

সকাল ১০:০০টা
নেদারল্যান্ডস (গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন) বনাম মরক্কো (গ্রুপ ‘সি’-এর রানার্সআপ)
ভেন্যু: বিবিভিএ স্টেডিয়াম, মনতেরে

রাত ১২:০০টা
ব্রাজিল (গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন) বনাম জাপান (গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ)
ভেন্যু: এনআরজি স্টেডিয়াম, হিউস্টন

বুধবার (১ জুলাই)
ভোর ৪:০০টা
ফ্রান্স (গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’ অথবা ‘এইচ’-এর সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল
ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড

সকাল ৮:০০টা
মেক্সিকো (গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ অথবা ‘আই’-এর সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল
ভেন্যু: এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি

রাত ১১:০০টা
গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘ই’, ‘এইচ’, ‘আই’, ‘জে’ অথবা ‘কে’-এর সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল
ভেন্যু: মার্সিডিজ-বেনজ স্টেডিয়াম, আটলান্টা

রাত ১২:০০টা
আইভরি কোস্ট (গ্রুপ ‘ই’-এর রানার্সআপ) বনাম নরওয়ে (গ্রুপ ‘আই’-এর রানার্সআপ)
ভেন্যু: এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আরলিংটন

 

বৃহস্পতিবার (২ জুলাই)
রাত ৩:০০টা
গ্রুপ ‘জি’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’, ‘ই’, ‘এইচ’, ‘আই’ অথবা ‘জে’-এর সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল
ভেন্যু: লুমেন ফিল্ড, সিয়াটল

সকাল ৭:০০টা
যুক্তরাষ্ট্র (গ্রুপ ‘ডি’-এর চ্যাম্পিয়ন) বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (গ্রুপ ‘বি’-এর তৃতীয় স্থান অর্জনকারী দল)
ভেন্যু: লেভিস স্টেডিয়াম, সান্তা ক্লারা

শুক্রবার (৩ জুলাই)
রাত ২:০০টা
স্পেন (গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘জে’-এর রানার্সআপ
ভেন্যু: সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস

সকাল ৬:০০টা
গ্রুপ ‘কে’-এর রানার্সআপ বনাম গ্রুপ ‘এল’-এর রানার্সআপ
ভেন্যু: বিএমও ফিল্ড, টরন্টো

সকাল ১০:০০টা
সুইজারল্যান্ড (গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘আই’ অথবা ‘জে’-এর সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল
ভেন্যু: বিসি প্লেস, ভ্যাঙ্কুভার

শনিবার (৪ জুলাই)
রাত ১:০০টা
অস্ট্রেলিয়া (গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ) বনাম মিসর (গ্রুপ ‘জি’-এর রানার্সআপ)
ভেন্যু: এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আরলিংটন

ভোর ৫:০০টা
আর্জেন্টিনা (গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন) বনাম কেপ ভার্দে (গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ)
ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি

সকাল ৮:৩০ মিনিট
গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘ডি’, ‘ই’, ‘আই’, ‘জে’ অথবা ‘এল’-এর সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি


সম্পর্কিত নিউজ