{{ news.section.title }}
আজ ১২ ঘণ্টা গ্যাসহীন থাকবে কিছু এলাকা-জেনে নিন বিস্তারিত
গ্যাস লাইনের জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাকসাম উপ-এবিকার অধীন গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলায় সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সব শ্রেণির গ্রাহকই গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন। কাজ শেষ হলে পুনরায় স্বাভাবিক সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে।
এ কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।