বাস দুর্ঘটনায় ঢাবিতে আহত ১১ শিক্ষার্থী, প্রশাসনকে দায়ী করলেন ভিপি

বাস দুর্ঘটনায় ঢাবিতে আহত ১১ শিক্ষার্থী, প্রশাসনকে দায়ী করলেন ভিপি
ছবির ক্যাপশান, বাস দুর্ঘটনায় ঢাবিতে আহত ১১ শিক্ষার্থী, প্রশাসনকে দায়ী করলেন ভিপি

রাজধানীর হাতিরঝিলে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। ‘ক্ষণিকা’ নামের ওই বাসটি বুধবার (১৫ এপ্রিল) সকালে দুর্ঘটনায় পড়লে অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যান ডাকসু–এর ভিপি সাদিক কায়েম। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করেন।

 

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়া তিনজন চিকিৎসা নিচ্ছেন শমরিতা হাসপাতাল–এ। এছাড়া হলি ফ্যামিলি হাসপাতাল–এ দুজন, ইনসাফ বারাকা হাসপাতাল–এ দুজন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ একজন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে দুজন এবং ইবনে সিনা হাসপাতাল–এ একজন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন।

 

ডাকসু ভিপি বিভিন্ন হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির একটি চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।

 

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন সাদিক কায়েম। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা ডিপো বিকেন্দ্রীকরণ এবং ফিটনেসবিহীন বাস পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

 

আরো পড়ুন : যোগ দিলেন ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, করলেন অনুরোধও!

 

তিনি আরও জানান, ইতোমধ্যে উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ফিটনেসবিহীন বাস সরিয়ে নতুন বাস সংযোজন এবং ডিপো ব্যবস্থার সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি।


সম্পর্কিত নিউজ