কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ বাংলাদেশির

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ বাংলাদেশির
ছবির ক্যাপশান, কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ বাংলাদেশির

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) স্থানীয় সময় সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহত বাংলাদেশিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। এছাড়া দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

 

প্রবাসী সূত্রে জানা গেছে, নিহতরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে শাহানিয়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয় জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে আহতদের উদ্ধারের আগেই ছয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়। পরে মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে নেওয়া হয়।

 


সম্পর্কিত নিউজ